বাংলাদেশের ট্রাভেল এজেন্সির জন্য

ট্রাভেল এজেন্সি সফটওয়্যার — টিকিট, ভিসা, হিসাব ও হোয়াটসঅ্যাপ এক জায়গায়

ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সফটওয়্যার — GDS থেকে টিকিট অটো ক্যাপচার, হোয়াটসঅ্যাপে ইনভয়েস, ভিসা ও ম্যানপাওয়ার প্রসেসিং এবং পূর্ণ হিসাব।

ক্রেডিট কার্ড লাগবে না · Galileo · Sabre · Amadeus

একটি এজেন্সির প্রতিদিনের সব কাজ

টিকেটিং ও GDS

Galileo, Sabre ও Amadeus থেকে টিকিট ইস্যু হওয়ার সাথে সাথে সফটওয়্যারে চলে আসে — হাতে কিছু লিখতে হয় না। Q Share বা কনসোলিডেটরের টিকিটও সম্পূর্ণ হিসাবসহ।

হোয়াটসঅ্যাপ অটোমেশন

টিকিট, ইনভয়েস, রসিদ আর ভ্রমণের আগের রিমাইন্ডার সরাসরি ক্লায়েন্টের হোয়াটসঅ্যাপে। এজেন্সির নিজের নম্বর থেকেই যায়।

ভিসা, মেডিকেল ও ম্যানপাওয়ার

সৌদি ও কুয়েত প্রসেসিং, মেডিকেল স্ট্যাটাস, ম্যানপাওয়ার ফাইল — প্রতিটি ধাপ কোথায় আটকে আছে এক পর্দায়।

AI পাসপোর্ট স্ক্যান

পাসপোর্টের ছবি তুললেই নাম, নম্বর, জন্মতারিখ ও মেয়াদ নিজে থেকে বসে যায়। ভুল টাইপিং আর নেই।

হিসাব ও রিপোর্ট

ক্লায়েন্টের বকেয়া, ভেন্ডরের পাওনা, লাভ-ক্ষতি আর দৈনিক বিক্রির রিপোর্ট — আলাদা খাতা রাখার দরকার ফুরাল।

ট্যুরিজম ও হোটেল

ট্যুরিস্ট ভিসা, হোটেল বুকিং, ভিসা চেকলিস্ট আর কোটেশন — এক ক্লিকে হোয়াটসঅ্যাপ বা ইমেইলে PDF।

কেন এই সফটওয়্যার

  • বাংলাদেশের এজেন্সির কাজের ধরন ধরেই বানানো — বিদেশি সফটওয়্যারের অনুবাদ নয়
  • টাকায় (BDT) হিসাব, ইনভয়েস ও রিপোর্ট
  • একাধিক শাখা ও স্টাফ, প্রত্যেকের আলাদা অনুমতি
  • প্রতিটি এজেন্সির তথ্য সম্পূর্ণ আলাদা ও সুরক্ষিত

বাংলায় গাইড

টিকেটিং, হিসাব, ভিসা ও হোয়াটসঅ্যাপ অটোমেশন নিয়ে বিস্তারিত লেখা।

সব গাইড দেখুন

কোন কাজটা আগে সহজ করতে চান?

সব সমাধান দেখুন

সচরাচর জিজ্ঞাসা

ট্রাভেল এজেন্সি সফটওয়্যার বলতে কী বোঝায়?

একটি ট্রাভেল এজেন্সি সফটওয়্যার টিকিট বিক্রি, ইনভয়েস, ক্লায়েন্ট ও ভেন্ডরের হিসাব, ভিসা-মেডিকেল প্রসেসিং এবং রিপোর্ট — এই সব কাজ এক জায়গায় নিয়ে আসে। Agency Automation BD-তে এর সাথে GDS থেকে টিকিট অটো ক্যাপচার আর হোয়াটসঅ্যাপ অটোমেশনও আছে।

GDS থেকে টিকিট কি নিজে থেকেই আসে?

হ্যাঁ। Galileo, Sabre ও Amadeus-এ টিকিট ইস্যু করার সাথে সাথেই একটি ডেস্কটপ প্রোগ্রাম সেটি ধরে সফটওয়্যারে পাঠিয়ে দেয়। PNR, যাত্রীর নাম, ভাড়া ও ট্যাক্স নিজে থেকে বসে যায়।

হোয়াটসঅ্যাপে ইনভয়েস পাঠাতে কি আলাদা খরচ আছে?

এজেন্সির নিজের হোয়াটসঅ্যাপ নম্বর যুক্ত করলে বাড়তি কোনো খরচ নেই। চাইলে অফিশিয়াল WhatsApp Business API-ও ব্যবহার করা যায়।

পুরনো হিসাব কি নতুন করে তুলতে হবে?

না। ক্লায়েন্ট, ভেন্ডর ও বকেয়ার তালিকা এক্সেল থেকে আমদানি করা যায়, তাই শুরু করতে দিন লাগে না।

সফটওয়্যারটি কি মোবাইলে চলে?

চলে। ফোন, ট্যাব বা কম্পিউটার — যেকোনো ব্রাউজারেই খোলে, আলাদা কিছু ইনস্টল করতে হয় না।

আজই আপনার এজেন্সি ডিজিটাল করুন

ফ্রি ট্রায়াল শুরু করুন

English speakers can read the same thing on the English home page.