পুরো এজেন্সি চালানোর একটাই সফটওয়্যার

বেশিরভাগ এজেন্সি একসাথে তিন-চারটা আলাদা জিনিসে চলে — টিকিটের জন্য GDS, বকেয়ার জন্য এক্সেল, ক্লায়েন্টের জন্য হোয়াটসঅ্যাপ, আর ভেন্ডরের পাওনার জন্য খাতা। একটায় লেখা হলে বাকিগুলোয় না লেখা পর্যন্ত হিসাব মেলে না। এখানে টিকিট, তার ইনভয়েস, ক্লায়েন্টের পেমেন্ট আর ভেন্ডরের বিল — সব একই রেকর্ডের ভিন্ন দিক।

GDS থেকে ক্লায়েন্ট পর্যন্ত, আবার টাইপ না করে

Galileo বা Sabre-তে টিকিট ইস্যু বা Q-share হওয়ামাত্র প্লাগইন সেটি পড়ে নেয় — যাত্রীর নাম, রুট, তারিখ, PNR, এয়ারলাইন, PCC ও ভাড়া। স্টাফ শুধু ক্লায়েন্ট আর বিক্রয়মূল্য দেন; ইনভয়েস, ভেন্ডর খরচ ও বকেয়া নিজে থেকেই তৈরি হয়।

  • Galileo ও Sabre থেকে অটো ক্যাপচার
  • নিজের PCC, Q-share, পোর্টাল ও গ্রুপ টিকিট — প্রত্যেকটি সঠিকভাবে
  • রিইস্যু, রিফান্ড ও ভয়েড — হিসাব ঠিক রেখে

টাকার হিসাব একটাই, আর সেটাই সত্য

প্রতিটি টিকিট, ইনভয়েস, পেমেন্ট, রিফান্ড, খরচ ও বেতন ডাবল-এন্ট্রি লেজারে বসে। ট্রায়াল ব্যালেন্স, ব্যালেন্স শিট ও লাভ-ক্ষতি — সবই ওই একই সারি থেকে তৈরি, তাই দুই রিপোর্ট কখনো আলাদা কথা বলে না।

  • ক্লায়েন্টের বকেয়া ও ভেন্ডরের পাওনা — সর্বকালীন ব্যালেন্স
  • ক্লায়েন্ট-ভিত্তিক ক্রেডিট লিমিট ও স্বয়ংক্রিয় সতর্কতা
  • ট্রায়াল ব্যালেন্স, ব্যালেন্স শিট, P&L ও জেনারেল লেজার

বাংলাদেশের এজেন্সি যা যা বিক্রি করে

টিকিটিং একটা ডেস্ক মাত্র। একই সফটওয়্যারে ট্যুরিস্ট ভিসা, হোটেল বুকিং ও কোটেশন, সৌদি-কুয়েত ভিসা প্রসেসিং, ম্যানপাওয়ার ও মেডিকেল — প্রত্যেকটির নিজস্ব ওয়ার্কফ্লো, বকেয়া ও রিপোর্ট, আর সব একই হিসাবে গিয়ে মেলে।

এজেন্সিরা যা জিজ্ঞেস করেন

ছোট এজেন্সি, ২-৩ জন স্টাফ — চলবে?
হ্যাঁ। Starter প্ল্যান ঠিক এর জন্যই — ৩ জন ব্যবহারকারী, আনলিমিটেড GDS ক্যাপচার, হোয়াটসঅ্যাপ ইনভয়েস ও পূর্ণ হিসাব। পরে বড় প্ল্যানে গেলে কিছু স্থানান্তর করতে হয় না।
GDS-এ কাজের ধরন বদলাতে হবে?
না। স্টাফ আগের মতোই ইস্যু ও Q-share করবেন। প্লাগইন শুধু দেখে ও রেকর্ড করে।
একাধিক ব্রাঞ্চ ও মুদ্রা চলবে?
হ্যাঁ। ব্রাঞ্চ, মাল্টি-কারেন্সি ইনভয়েস ও মুদ্রা-ভিত্তিক রিপোর্ট সবই আছে, বাংলাদেশের জন্য বেস কারেন্সি টাকা।

সম্পর্কিত

Read this page in English →

নিজের টিকিট দিয়েই দেখে নিন

ফ্রি ট্রায়াল — কার্ড লাগে না, কয়েক মিনিটেই সেটআপ।

Agency Automation BD ফ্রি ব্যবহার করুন